মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, প্রসিকিউটর শাহিন আলম, পুলিশ, র্যাব ও ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে বেশ কয়েকটি ইটভাটা অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছিল এবং পরিবেশগত বিধি লঙ্ঘন করা হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী-২০১৯)-এর ৫(১) ও ১৫(১) ধারা অনুযায়ী জরিমানা আরোপ করা হয়।
জরিমানাকৃত ভাটাগুলো হলো মেসার্স বর্ণ ব্রিকস ২ লাখ টাকা, মেসার্স প্রত্যয় ব্রিকস ৩ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স এডিবি ব্রিকস ৩ লাখ টাকা, মেসার্স লামইয়া ব্রিকস ৩ লাখ টাকা, মেসার্স মামা-ভাগ্নে ব্রিকস ৫ লাখ টাকা, এবং মেসার্স আরএফবি ব্রিকস ৩ লাখ টাকা।
আরও পড়ুন: সলঙ্গায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ দুটি প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ২
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অনুমোদনহীন ভাটাগুলোর বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হবে।

২ সপ্তাহ আগে
৫





Bengali (BD) ·
English (US) ·