বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে সরকারের একমাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য সংঘাতে অন্যান্য দেশের মতো বাংলাদেশও কঠিন পরিস্থিতির মুখে আছে, তবে দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার আহ্বান জানাই।
গার্মেন্টস খাতে এবার ঈদের আগে কোনো শ্রমিক অসন্তোষ দেখা যায়নি উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো পরিশোধ করা হয়েছে। এজন্য সরকারের পক্ষ থেকে ২৫০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
আরও পড়ুন: অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর সঙ্গে নতুন সরকারের চ্যালেঞ্জ জ্বালানি সংকট
স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যার ৮০ ভাগই নারী। এদের সবাইকে ই-হেলথ কার্ড প্রদানের পরিকল্পনা চলছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার যথেষ্ট সচেষ্ট রয়েছে। পাশাপাশি চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং অবৈধ দোকানপাট বন্ধে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, সর্বসম্মতভাবে জুলাই মাসের যুদ্ধপরিস্থিতিতে যোদ্ধাদের দায়মুক্তি দেয়া হবে। আগামী সংসদ অধিবেশনে এ সংক্রান্ত আইন পাস করা হবে।
দেশের বিমানবন্দরেও আধুনিক সুবিধা চালু হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বড় বড় বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট সেবা দেয়া হচ্ছে। শাহজালালের তৃতীয় টার্মিনাল শিগগিরই চালু করা হবে বলেও জানান মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে পড়া চার শতাধিক প্রবাসী বাংলাদেশিকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
]]>
৭ ঘন্টা আগে
২





Bengali (BD) ·
English (US) ·