মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম স্টেশন রোডে প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা এবং বিভাগীয় শ্রমিক দলের মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
শিমুল বিশ্বাস বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের মৌলিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু বর্তমান সময়ে এসব মূল্যবোধ নানা কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাই গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রশ্নে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘দেশের জনগণ দীর্ঘদিন ধরে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাশা করছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হলে জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে।’
আরও পড়ুন: একটি দল শুরু থেকেই সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে: মির্জা আব্বাস
শ্রমিক দলের সমন্বয়ক বলেন, ‘দেশের উন্নয়ন তখনই টেকসই হবে যখন সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে।’
দেশের মানুষের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এজন্য সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’
]]>
২ সপ্তাহ আগে
৩





Bengali (BD) ·
English (US) ·