সোমবার (৯ মার্চ) অনুষ্ঠিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দেয়া আইজিপির বক্তব্যের মূল অর্থ বিকৃত করা হয়েছে উল্লেখ করে সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেস ব্রিফিংয়ে আইজিপি মূলত বোঝাতে চেয়েছিলেন, জুলাই আন্দোলনে সাধারণ ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি পুলিশের অনেক সদস্যও অংশ নিয়েছিলেন। বিশেষ করে যেসব পুলিশ সদস্য অতীতে নির্যাতিত, অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত কিংবা চাকরিচ্যুত হয়েছিলেন এবং যারা অবসরে গেছেন, তাদের অনেকেই তখন রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন। সেই প্রেক্ষাপট ও বাস্তবতার কথা উল্লেখ করেই আইজিপি নিজেও ওই আন্দোলনে শরিক হওয়ার মন্তব্যটি করেছিলেন।
আরও পড়ুন: মামলা গ্রহণ না করায় ওসির বিরুদ্ধে আইজিপির কাছে অভিযোগ
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একটি সুনির্দিষ্ট প্রেক্ষাপটে দেয়া বক্তব্যের মূল অর্থ বিকৃত করে কেবল খণ্ডিত অংশ প্রচার করা অত্যন্ত দুঃখজনক। প্রকৃত বিষয় অনুধাবনের জন্য সবাইকে আইজিপির পূর্ণাঙ্গ বক্তব্য ও এর পেছনের প্রেক্ষাপট বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতেও অনুরোধ করা হয়েছে।
]]>
২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·