সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের

১ সপ্তাহে আগে
কারাবন্দি আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (১ এপ্রিল) ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।

উন্নত চিকিৎসার নির্দেশনা চেয়ে কামরুল ইসলামের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেয়।


ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, আসামির আইনজীবীরা সোমবার তার অসুস্থতার বিষয়টি মৌখিকভাবে ট্রাইব্যুনালের নজরে এনেছিলেন। এরপর মঙ্গলবার এ বিষয়ে নির্দেশনা চেয়ে আসামিপক্ষ থেকে একটি লিখিত দরখাস্ত দেওয়া হয়।


তিনি বলেন, ‘‘আমরা দরখাস্তটি পর্যালোচনা করে দেখব। যদি সত্যিকার অর্থেই তার চিকিৎসার প্রয়োজন হয়, সে ক্ষেত্রে মানবিক কারণে তিনি চিকিৎসা পেতেই পারেন।’’


গ্রেফতার হওয়ার আগে থেকেই নানা রোগে ভুগছিলেন কামরুল ইসলাম। গত বছরের মে মাসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে এসে টয়লেটে পড়ে মাথা ফেটে যায় তার। ওই সময় তার আইনজীবী নাসিম মাহমুদ বলেছিলেন, কামরুল ইসলাম পাকস্থলীর ক্যানসারসহ নানা জটিল রোগে আক্রান্ত।

 

আরও পড়ুন: জুলাই হত্যাকাণ্ড / কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৩০ মার্চ


২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছর ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে ঢাকা-২ আসনের সাবেক সাংসদ কামরুল ইসলামকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার কয়েকটি মামলায় তাকে আসামি করা হয়েছে। জুলাই অভ্যুত্থান দমাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে একটি মামলা অভিযোগ গঠনের শুনানি পর্যায়ে রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন