সাতসকালে মণিপুরের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

১ সপ্তাহে আগে
ভারতের মণিপুরে সংঘটিত ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টা ৩১ মিনিটে দেশে এই ভূকম্পন অনুভূত হয়।

 

মৃদু কম্পন অনুভূত হওয়ার পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানতে চেয়েছেন আসলেই কি ভূমিকম্প হয়েছে কিনা। মিরপুরের নাহিদ রানা ফেসবুকে লিখেছেন, ‘কেউ কি এই মুহূর্তে ভূমিকম্প টের পাইছেন না আমার ভুল ধারণা?’

 

আরও পড়ুন: ভূমিকম্প ঘিরে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা হয়েছে: ত্রাণমন্ত্রী

 

সিলেটের নাইমুর রশিদ রাহুল লিখেছেন, ‘ভূমিকম্প সিলেটে’।

 

এদিকে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, মঙ্গলবার ভোররাতে মণিপুরে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ২১ এপ্রিল ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ডে এই কম্পনটি অনুভূত হয় এবং এর কেন্দ্রস্থল ছিল কামজং-এ। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬২ কিলোমিটার গভীরে, যা একটি মাঝারি গভীরতার ভূকম্পন নির্দেশ করে।

 

EQ of M: 5.2, On: 21/04/2026 05:59:33 IST, Lat: 24.703 N, Long: 94.415 E, Depth: 62 Km, Location: Kamjong, Manipur.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @GSuresh_NCS @ndmaindia pic.twitter.com/Z2UScSAau8

— National Center for Seismology (@NCS_Earthquake) April 21, 2026

 

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০০.৬ কিলোমিটার।

]]>
সম্পূর্ণ পড়ুন