সাতক্ষীরায় শিলাসহ বজ্রবৃষ্টি

৩ সপ্তাহ আগে
'সাতক্ষীরায় শুরু হয়েছে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি। ছোটো ছোটো হলেও এরসাথে হয়েছে শিলাবৃষ্টি। এতে স্বস্তি ফিরে আসলেও আম চাষিদের কপালে চিন্তার ভাজ ফেলেছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরের পর মেঘলা আকাশ থেকে ঝরে পড়তে শুরু করে শিলাবৃষ্টি। সাথে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টিও হয়েছে। একই সঙ্গে রয়েছে বিকট শব্দে বজ্রপাত, মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জনও। বিকেলে দমকা হাওয়ার সঙ্গে বিভিন্ন এলাকায় ঝড়ো বৃষ্টি তীব্র আকার ধারণ করে।


সাতক্ষীরার আমচাষী মোকছেদ মোড়ল জানান, এই শিলাবৃষ্টিতে আমের ক্ষতি হয়েছে। শিলায় আঘাত প্রাপ্ত আমের গুটি ঝরে পড়েছে। আমের গায়ে দাগ হয়ে পরেও ঝরে পড়বে। 


তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, বৃষ্টিতে আম ও ধান সহ অন্যান্য ফসলের উপকার হয়েছে। শিলাবৃষ্টির কারণে কিছুটা ক্ষতি হলেও তা ধরার মধ্যে নয়।


এদিকে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল শনিবার।  ঈদের দিনও সাতক্ষীরা অঞ্চলে বৃষ্টি এবং সঙ্গে কালবৈশাখি ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


আরও পড়ুন: ঢাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি


সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ইনচার্জ জুলফিকার আলি লিপন জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। লঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনার রয়েছে বলে জানিয়েছেন তিনি।


তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

]]>
সম্পূর্ণ পড়ুন