সরকারি চাকরিতে কত লাখ শূন্য পদ, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১ সপ্তাহে আগে
২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে চার লাখ ৬৮ হাজার ২২০টি সরকারি কর্মকর্তা- কর্মচারীর পদ শূন্য রয়েছে। আর মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী মো. আব্দুল বারী এসব তথ্য জানান।

 

জনপ্রশাসন মন্ত্রী বলেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত স্ট্যাটাটিকস অব পাবলিক সার্ভেন্ট ২০২৪ মোতাবেক সকল মন্ত্রণালয় ও সরকারি অফিসগুলোতে কর্মরত প্রথম শ্রেণির কর্মকর্তা এক লাখ ৯০ হাজার ৭৭৩ জন। আর শূন্য পদ ৬৮ হাজার ৮৮৪টি।

 

তিনি আরও বলেন, দ্বিতীয় শ্রেণিতে কর্মরত দুই লাখ ৩৩ হাজার ৭২৬ জন। এই শ্রেণিতে শূন্য পদ এক লাখ ২৯ হাজার ১৬৬টি। তৃতীয় শ্রেণিতে কর্মরত রয়েছেন ছয় লাখ ১৩ হাজার ৮৩৫ জন। তৃতীয় শ্রেণিতে এক লাখ ৪৬ হাজার ৭৯৯টি পদ শূন্য। চতুর্থ শ্রেণিতে চার লাখ চার হাজার ৫৫৭ এবং অন্যান্য শ্রেণিতে কর্মরত কর্মচারীর সংখ্যা সাত হাজার ৯৮০। চতুর্থ শ্রেণিতে এক লাখ ১৫ হাজার ২৩৫টি এবং অন্যান্য শ্রেণিতে শূন্য পদ আট হাজার ১৩৬টি। 

 

আরও পড়ুন: সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে 

]]>
সম্পূর্ণ পড়ুন