সোমবার (৯ মার্চ) রাত ৮টার দিকে রৌমারী শহরের একটি কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও সরঞ্জামসহ ফারুককে আটক করা হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
তিনি আরও জানান, জব্দ করা মালামাল থানায় নিয়ে আসা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'এ ঘটনায় জড়িতের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।'
]]>
২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·