পৃথক বিবৃতিতে সংগঠন দুটি এই প্রতিবাদ জানিয়েছে।
ডিআরইউ’র কার্য নির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, পেশাদার সাংবাদিকের ওপর প্রকাশ্য দিবালোকে হামলা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান তারা। একই সঙ্গে তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
পৃথক বিবৃতিতে বিএসআরএফ’র সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল বলেন, পেশাগত দায়িত্ব পালন শেষে অফিসে যাওয়ার পথে একজন সাংবাদিকের ওপর হামলা শুধু নিন্দনীয়ই নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
তারা সংবাদ সংগ্রহ ও প্রকাশের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বারবার হামলা ও হয়রানির ঘটনায় উদ্বেগ জানান।
আরও পড়ুন: সময় টিভির সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ব্যবস্থা নেয়া হবে: এনসিপি
প্রসঙ্গত, গত রোববার (৮ মার্চ) বিকেলে সচিবালয়ে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে বিদ্যুৎ ভবনের সামনে ট্রাফিক সিগন্যালে আটকে পড়ে সময় টিভির গাড়ি। এ নিয়ে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে কথা বলার ফাঁকে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিগন্যাল ছাড়লে গাড়ি চলতে শুরু করে, হঠাৎ ট্রাফিক সার্জেন্ট গাড়ি চলাচল বন্ধ করে দেন। এ সময় চালক হর্ন বাজালে উত্তেজিত হয়ে পড়েন সেই ট্রাফিক কর্মকর্তা। পুরো ঘটনাটি মোবাইলে ধারণ করছিলেন পথচারীদের একজন। সেই দৃশ্য ধারণে বাধা দিতে গিয়ে হঠাৎ মব তৈরি করে সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি প্রসূন আশীষ ও সিনিয়র ভিডিও জার্নালিস্ট আমিনুর রহমানের ওপর সরাসরি হামলা চালান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সজীব হাসান।

২ সপ্তাহ আগে
৫





Bengali (BD) ·
English (US) ·