২০২২ সালের জুনে মোনাকো ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন চুয়ামেনি। স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে খেলতে গিয়ে গত বছর সান্তিয়াগো বার্নাব্যুতে সমর্থকদের দুয়োও শুনতে হয়েছে তাকে। সেই অভিজ্ঞতার কথা ২৬ বছর বয়সি এই ফরাসি মিডফিল্ডার সম্প্রতি ‘পিভট পডকাস্ট’-এ তুলে ধরেন।
আরও পড়ুন: ‘আমরা ক্ষুধার্ত’, মহাগুরুত্বপূর্ণ আর্সেনাল ম্যাচের আগে হল্যান্ডের হুংকার
‘আমাকে বলির পাঁঠা বানানো হয়েছিল। প্রথম ১০-২০ মিনিটে আমি যখনই বল স্পর্শ করতাম, স্টেডিয়ামের সবাই শিষ দিত। এই পরিস্থিতি হয় আপনার আত্মবিশ্বাস পুরোপুরি ভেঙে দিবে, অথবা আপনি ভাবতে পারেন যে, ‘এটাই তো নিয়ম’, দেখা যাক আমি কী নিয়ন্ত্রণ করতে পারি এবং একমাত্র যে বিষয়টি আমি নিয়ন্ত্রণ করতে পারি, তা হলো আমার পারফরম্যান্স। রিয়াল মাদ্রিদে চাপের মাত্রাটা অন্যরকম। যা-ই করুন না কেন, তা নিয়ে মানুষ কথা বলবেই, সেটা ভালো হোক বা খারাপ।’
চুয়ামেনির ভাষ্য, এমন কঠিন ও তেতো অভিজ্ঞতাগুলোই তাকে মানসিকভাবে আরও দৃঢ় করে তুলতে বড় ভূমিকা রেখেছে।
আরও পড়ুন: কপাল পুড়ছে রিয়াল মাদ্রিদের একাধিক ফুটবলারের!
‘সবাই আমাকে নিয়ে, আমার খেলার ধরন নিয়ে কথা বলছিল। এক-দুই বছর আগেও আমি যেন একজন বাজে খেলোয়াড় ছিলাম, স্টেডিয়ামে আমাকে নিয়ে দুয়ো ও শিষ দেওয়া হতো। তাই আমার মনে হয়, আমি অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছি এবং এটা আমাকে মানসিকভাবে (শক্ত হতে) অবশ্যই সাহায্য করেছে। এখন জানি যে, আমি যাই করি না কেন, মানুষ কথা বলবেই, তাই আমি এসব পাত্তা দিই না।’
]]>

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·