সন্ধ্যা ৬টার পরেও জমজমাট মার্কেট-শপিংমল

১ সপ্তাহে আগে
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার মধ্যেই দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। তবে নির্দেশনা উপেক্ষা করে সন্ধ্যার পরেও রাজধানীর বিভিন্ন মার্কেট, শপিংমল ও দোকানপাটে চলছে বেচাকেনা।

সন্ধ্যা ৬টার পর দেখা গেছে স্বাভাবিকভাবেই চলছে নিউ মার্কেট। মালিক সমিতি থেকে আসেনি কোনো নির্দেশনা। ক্রেতাদের আনাগোনায় মার্কেটের সব লাইট জ্বালিয়েই চলছে বেচাকেনা।

 

তবে ক্রেতা বিক্রেতা উভয়ই জানান জ্বালানি সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত ইতিবাচক। সন্ধ্যা ৬টার মধ্যে মার্কেট বন্ধ হলে অফিস টাইম অনুযায়ী আগেই মার্কেটে আসবেন বলে জানান ক্রেতারা।

 

সন্ধ্যা ৬টার পরেও জমজমাট নিউ মার্কেট। ছবি সময় সংবাদ

 

আর ব্যবসায়ীরা বলেন, সরকার কোনো সিদ্ধান্ত নিলে মানতে বাধ্য তারা। এখন পর্যন্ত মার্কেট বন্ধের বিষয়ে কোনো নির্দেশনা না পেলেও পহেলা বৈশাখ বিবেচনায় মার্কেট বন্ধের সময় রাত ৮টা করার আহ্বান জানান অনেকে ব্যাবসায়ী। 

 

আরও পড়ুন: বিয়ে ও উৎসবে আলোকসজ্জা করা যাবে না: মন্ত্রিপরিষদ সচিব

 

সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানালেও ঢাকা নিউ মার্কেট মালিক সমিতি থেকে জানানো হয় রাত ৮টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে পারলে বাজারের ভারসাম্য করা যাবে।

 

ঢাকা নিউমার্কেট মালিক সমিতির আহ্বায়ক এম ডি মকবুল সরদার বলেন, আজ কোনো সিদ্ধান্ত না নিলেও শনিবার (৪ এপ্রিল) থেকে নিউ মার্কেটের সকল দোকান ৬টার মধ্যে বন্ধ করার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।

 

এদিকে ঢাকা জুড়ে সারা বাংলাদেশেই রাত ৮ টার দিকে দোকান বন্ধের মাইকিং করতে দেখা যায়। 

]]>
সম্পূর্ণ পড়ুন