সোমবার (৯ মার্চ) খুলনা জেলা স্টেডিয়ামে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে নেতারা এসব কথা বলেন।
ইফতার মাহফিলে বিএনপি, জামায়াত ও ১১ দলীয় জোটসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গণভোটে হ্যাঁ-এর কথা তারেক রহমানের মুখে ছিল, অন্তরে ছিল না। দ্রুত গতিতে সংস্কার সভা বাস্তবায়নের উদ্যোগ নিন, না হলে ১২ তারিখে আমরা সংসদ ভবনের সামনে যাব।’
তিনি বর্তমান সংসদ ও রাজনীতির সমালোচনা করে আরও বলেন, ‘সংসদের ভেতরে বসে গুন্ডা, মাস্তান, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের নিয়ে সংসদ অধিবেশন বসলে চলবে না।’
আরও পড়ুন: মামলা হওয়ায় ক্ষেপে গেলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিলেন হুমকি
একই অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘পতিত শক্তিকে ফেরানোর চেষ্টা চলছে। তবে আমরা বেঁচে থাকতে আপনাদের মিডিয়া ও কালচারাল শক্তি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে পারবে না।’
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘এই সরকারের বৈধতা হচ্ছে জুলাই সনদ আদেশ। এটি যেন নির্বাচিত সরকার ভুলে না যায়। তা হলে হাজারো মানুষের রক্তের সাথে বেইমানি করা হবে।’
]]>
২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·