বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব শেষে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনযোগ আকর্ষণে ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এ সময় তিনি বলেন, দেশবাসীর রায়ের মূল্যায়ন হয়নি, তারা কোনোপ্রকার প্রতিকার পায়নি। এই অবমূল্যায়ন মেনে নেবে না বিরোধী দল।
প্রশ্নোত্তর পর্ব শেষে ৭১ বিধির আওতায় সংসদ অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনযোগ আকর্ষণে ফ্লোর চান বিরোধী দলীয় নেতা।
এ সময় মঙ্গলবারের অধিবেশনে আইনমন্ত্রী বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছেন বলে অভিযোগ তুলে তিনি বলেন, ‘সংস্কার পরিষদ নিয়ে আলাদা কমিটি হলে সমান সংখ্যক রাখার কথা বলেছিলেন তিনি।’
পরে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান নিয়ে স্পিকারের সিদ্ধান্ত জানতে চান শফিকুর রহমান। জবাবে স্পিকার জানান, যে সমস্যার সমাধান কেবল আইন প্রণয়নের মাধ্যমে করা যায়, তা নিয়ে মুলতবি প্রস্তাব হতে পারে না। এরপরও উদারভাবে বিরোধী দলকে সুযোগ দেয়ার জন্য মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি খুনির সহযোগী, তার বক্তব্য শুনতে পারি না: জামায়াত আমির
এ সময় গণভোটের রায়ের প্রতিফলন হয়নি এবং সংস্কার পরিষদের সভা আহ্বানের নোটিশকে চাপা দিতে আরেকটি নোটিশ আনা হচ্ছে, যা সংসদে পড়া হয়েছে- অভিযোগ এনে ওয়াকআউটের ঘোষণা দেন জামায়াত আমির।
মুলতবি প্রসঙ্গে একজন বেসরকারি সদস্য নোটিশ দিতে পারেন বলে জেনেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নোটিশ পড়া হয়েছে বলে বিরোধী দলীয় নেতা মিথ্যা বলেছেন।
এর আগে প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতির ভাষণ দেয়াকে কেন্দ্র করে ওয়াকআউট করে বিরোধী দল।
]]>
১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·