বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ এপ্রিল উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাগলখাইয়া এলাকার শ্মশানের পাশ থেকে উদ্ধার হওয়া শিশুটির কোনো বৈধ অভিভাবক পাওয়া যায়নি। শিশুটির সর্বোত্তম স্বার্থ বিবেচনা করে তাকে পরিবার ও সমাজ জীবনে পুনর্বাসনের লক্ষ্যে ‘শিশু আইন ২০২৩’ অনুযায়ী বিকল্প পরিচর্যাকারী বা দত্তক অভিভাবক নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী দম্পতিদের আগামী ২১ এপ্রিল বেলা ১২টার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করতে বলা হয়েছে। আবেদনের সঙ্গে দম্পতির পূর্ণাঙ্গ ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জীবনবৃত্তান্ত ও সচ্ছলতার প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, 'আমাদের কাছে আগে থেকেই কিছু মৌখিক আবেদন ছিল। তবে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং আরও কেউ আগ্রহী আছে কি না তা যাচাই করতেই এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই করে শিশু আইন অনুযায়ী সবচেয়ে যোগ্য ও সচ্ছল পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে।'
আরও পড়ুন: শ্মশানের পাশে মিলল নবজাতক, দত্তক নিতে কাড়াকাড়ি
গত ১৭ এপ্রিল ছাগলখাইয়া এলাকার শ্মশানের পাশে পরিত্যক্ত অবস্থায় নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা প্রোমত কুমার দে। তিনি শিশুটিকে উদ্ধার করার পর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে খবর দেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন এবং সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·