বুধবার (১৮ মার্চ) বিকেলে ৫টা ৪৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল এই তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী দুটি ফ্লাইট রয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি আগমন ও ১টি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া এয়ার আরাবিয়া-র শারজাহ রুটের ৪টি ফ্লাইট (২টি আগমন ও ২টি বহির্গমন) স্থগিত করা হয়েছে।
তবে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা ৯টি আগমন এবং ৫টি বহির্গমন ফ্লাইট বুধবার চালু ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্য সংঘাত: শাহ আমানতে ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
বিমানবন্দর সূত্র জানায়, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ারসহ কয়েকটি এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত থাকার পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটে আজকের ৮টি ফ্লাইটসহ মোট ১৪৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

৩ সপ্তাহ আগে
৮








Bengali (BD) ·
English (US) ·