ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষর করা এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার (১৪ শাবান ১৪৪৭ হিজরি) দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত উদ্যাপিত হবে। শবে বরাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ডিএমপি অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬)- এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ সন্ধ্যা ৬ থেকে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব প্রকার আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো, বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ করা হলো।
আরও পড়ুন: শবে বরাত যেভাবে পালন করবেন
]]>
১ দিন আগে
২







Bengali (BD) ·
English (US) ·