ইসরাইলের আর্মি রেডিও এ কথা জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। লেবাননে স্থল অভিযানও শুরু করেছে ইসরাইলি বাহিনী। এরইমধ্যে দেশটিতে শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরাইল।
ইসরাইলের অর্থমন্ত্রী বেজলেল কট্টরপন্থি বলে পরিচিতি। তিনি লেবাননের রাজধানী বৈরুতে একাংশকে ফিলিস্তিনের গাজা সিটির খান ইউনিসের মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন।
আরও পড়ুন: কয়েকটা দেশ মধ্যস্থতার চেষ্টা করছে: ইরানের প্রেসিডেন্ট
এদিকে তেহরানের ইসফাহানে নতুন করে আক্রমণ শুরু করেছে ইসরাইল। শুক্রবার (৬ মার্চ) সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাজধানী তেহরানের পাশাপাশি কেন্দ্রীয় শহর ইসফাহানে ‘ইরানি শাসনের অবকাঠামোর ওপর ব্যাপক আক্রমণ’ শুরু করেছে। এই অভিযানকে ‘১৫তম বিমান হামলা’ হিসেবে উল্লেখ করেছে ইসরাইল।
অন্যদিকে হামলার সপ্তম দিনে শুক্রবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র বি২ বিমান থেকে বোমা হামলা করার কথা জানিয়েছে। ইরানের ওপর হামলার তীব্রতা বাড়ানো হচ্ছে জানিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, এই বোমাবর্ষণের তীব্রতা ‘নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে চলেছে’।

৬ দিন আগে
২







Bengali (BD) ·
English (US) ·