নিহত আখতার হোসেন মহেন্দ্রনগর ইউনিয়নের কাঁশিপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, সকালে ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আখতার হোসেন। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল নাগাদ আউদিয়ার দোলা মখড়া ঢঢগাছ এলাকার ‘মিঠুর পুকুর’ নামক একটি জলাশয়ে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি নিখোঁজ আখতারের বলে শনাক্ত করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে সদর থানা পুলিশের একটি দল এসে মরদেহটি উদ্ধার করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
আরও পড়ুন: হাসপাতালের কক্ষে পাওয়া গেল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, লাপাত্তা পরিবার
তদন্তের বিষয়ে ওসি বলেন, প্রাথমিক তথ্যমতে, ওই ব্যক্তি সকালে পুকুর থেকে মাছ ধরেছেন এবং বাজারে বিক্রিও করেছেন। ধারণা করা হচ্ছে, মাছ ধরার কোনো এক পর্যায়ে তিনি পুকুরে নেমেছিলেন। আমরা পুরো শরীর পরীক্ষা করেছি, কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর পরিবারের অধিকাংশ সদস্য ঢাকায় অবস্থান করায় এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।
পুলিশ জানায়, পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে মরদেহটি পুলিশি হেফাজতে রয়েছে।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·