স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’ মঙ্গলবার (১০ মার্চ) এক প্রতিবেদনে জানায়, এদিন সকালে রদ্রিগোর ডান পায়ের সামনের অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) এবং বাইরের মেনিস্কাসে অস্ত্রোপচার করেন চিকিৎসক ডা. লেইস। অস্ত্রোপচার সফল হলেও পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার আশ্রয়ে ইরানের পাঁচ নারী ফুটবলার; নির্ভয়ে ফেরার আহ্বান তেহরানের
গত সপ্তাহে গেটাফের বিপক্ষে ম্যাচ খেলার সময় চোট পান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ম্যাচের ৬৬তম মিনিটে বাম উইংয়ে বল পেয়ে গতি বাড়ানোর চেষ্টা করেন তিনি। সেই সময় তাকে চ্যালেঞ্জ করেন স্প্যানিশ উইঙ্গার আদ্রিয়ান লিসো। মুহূর্তেই তীব্র ব্যথায় কাতর হয়ে ওঠেন রদ্রিগো।
ব্যথার কারণে কিছুক্ষণ বাম পায়ে ভর দিয়ে লাফাতে দেখা যায় তাকে। পরে মাঠে শুয়ে পড়েন। তবে চিকিৎসা নেওয়ার পর আবার উঠে দাঁড়িয়ে খেলা চালিয়ে যান তিনি। চোট নিয়েই ম্যাচে আরও প্রায় ৩০ মিনিটের বেশি সময় মাঠে ছিলেন রদ্রিগো।
আরও পড়ুন: জাভির অভিযোগের জবাবে লাপোর্তার খোঁচা
পরে পরীক্ষা করে দেখা যায় যে, তার ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ও মেনিস্কাসে গুরুতর আঘাত ধরা পড়েছে। এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাব সূত্রে জানা গেছে, তার সুস্থ হয়ে মাঠে ফিরতে প্রায় এক বছর সময় লাগতে পারে।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অস্ত্রোপচারের পর শতভাগ ফিটনেস পেতে এক বছরের মতো সময় লাগতে পারে রদ্রিগোর। তবে দ্রুত সেরে উঠলে তার মাস দুয়েক আগেও মাঠে ফিরতে পারেন তিনি।
]]>
২ সপ্তাহ আগে
৩





Bengali (BD) ·
English (US) ·