লঞ্চের অগ্রভাগ ধরে ঝুলছিলেন যাত্রী, প্রাণপণ চেষ্টায়ও হলো না শেষ রক্ষা

৩ সপ্তাহ আগে
দুপুর ১২টা ২৫ মিনিট। ঘাটে ভেড়ার চেষ্টা করছিল একটি বড় লঞ্চ। তখনই লঞ্চ থেকে ঝুঁকি নিয়ে নামার চেষ্টা করেন মো. জাহির এক যাত্রী। কিন্তু নামতে পারেননি। পড়ে যাওয়ার মুহূর্তে লঞ্চের সামনের অংশ ধরে ফেলেন, বেশ কিছুক্ষণ ঝুলে ছিলেন। একপর্যায়ে পড়ে যান নদীতে, তখনও কাঁধে তার ব্যাগ। এই ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

শুক্রবার (২০ মার্চ) মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাটের ঘটনা এটি।


জানা গেছে, চাঁদপুর থেকে ঢাকার সদরঘাটগামী রব রব–৭ লঞ্চ থেকে নামার চেষ্টা করছিলেন ওই যাত্রী। পরে  মুন্সীগঞ্জ 
ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মো. জাহির নামে ওই ব্যক্তিকে উদ্ধারের পর ২৫০ শয্যার 
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার বাড়ি কুমিল্লায়।


আরও পড়ুন: ব্রহ্মপুত্রে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন


মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের  উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা রব রব-৭ মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ভিড়ার সময় নামতে গিয়ে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাৎক্ষনিক পৌঁছে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন