লক্ষ্মীপুরে নির্বাচনের রাত থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

১ মাস আগে
লক্ষ্মীপুরের রায়পুরে বালুর স্তূপ থেকে সোহাগ হোসেন (৩৫) নামে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথা এলাকায় মন্তাজ পাটোয়ারী বাড়ির সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোহাগ একই এলাকার লালগাজি মিজি বাড়ির তাজল ইসলামের ছেলে। এক বছর আগে বিদেশ থেকে ফিরে অটোরিকশা চালাচ্ছিলেন সোহাগ।


এর আগে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাতে নিখোঁজ হন সোহাগ। সোহাগের স্ত্রী-শাহিনুর বেগম ৮ মাসের অন্তঃসত্ত্বা।


আরও পড়ুন: নিখোঁজের ৯ দিন পর পার্লারের টয়লেটে মিলল নারী উদ্যোক্তার লাশ, স্বামী আটক


সোহাগের ভাই ও মা জানান, ঘটনার দিন সকালে সোহাগ ঘর থেকে বের হয়ে যান। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তাদের সঙ্গে কারও বিরোধ নেই। কে বা কারা খুন করেছে বলতে পারছি না। তবে সে অনলাইনে জুয়ায় আসক্ত ছিলো।


আরও পড়ুন: ঝিনাইদহে ভুট্টাক্ষেতে মিললো নিখোঁজ যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ


এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, অটোরিকশা চালক সোহাগের মরদেহ তাদের বাড়ির পার্শ্ববর্তী সুপারি বাগানের বালুর স্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহের গলায় ফাঁস লাগানোর চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি ও ঘাতকদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।
 

]]>
সম্পূর্ণ পড়ুন