মঙ্গলবার (১৭ মার্চ) নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস ব্রিফিংয়ে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রূপগঞ্জে সাংবাদিকদের ওপর দুটি উদ্বেগজনক ঘটনা ঘটেছে, যা সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে গুরুতর হুমকি সৃষ্টি করেছে।
গত ১৪ মার্চ কর্ণগোপ রোড এলাকায় কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক সাংবাদিক নাজমুল হুদাকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় তিনি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
আরও পড়ুন: রূপগঞ্জে সাংবাদিক নাজমুল হুদাকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
অন্যদিকে গত ৯ মার্চ কর্ণগোপ প্রাইমারি স্কুলসংলগ্ন তার নিজ মালিকানাধীন ‘মা মেডিসিন কর্নার’ ফার্মেসি থেকে রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সদস্য ও পূর্বাচল প্রেস ক্লাবের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাংবাদিক মাইনুল ইসলাম মাহিন অপহরণের শিকার হন। অপহরণকারীরা তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে তাকে নির্জন স্থানে আটক রাখে।
পরে রূপগঞ্জ থানা পুলিশ সাংবাদিকদের সহযোগিতায় দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বলছে, সাংবাদিকদের ওপর হুমকি ও অপহরণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
সংগঠনটি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।
আরও পড়ুন: রূপগঞ্জে সাংবাদিক অপহরণ, মুক্তিপণ আদায়ের পর পুলিশের অভিযানে উদ্ধার
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা ও শিক্ষক নেতা আবু সাঈদ মুন্না প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

৩ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·