শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা বেগম খালেদা জিয়া, চেয়ারম্যান তারেক রহমান এবং নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়ার ছবি, চেয়ার-টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন ছুটে এসে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে তার আগেই কার্যালয়টি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু অভিযোগ করে বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় মেনে নিতে না পেরে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।
এদিকে, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা যাবে না।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

১ মাস আগে
৭







Bengali (BD) ·
English (US) ·