শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও এলাকায় শাহীন ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাণী ওই এলাকার কুদ্দুস মিয়ার স্ত্রী। তাদের সংসারে অহনা, আবদীব ও আদীপা নামে তিন সন্তান রয়েছে।
ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসাইন জানান, দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাণীর মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।
এদিকে নিহতের স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা। তাদের অভিযোগ, প্রায় ১০ বছর আগে রাণীর স্বামী দ্বিতীয় বিয়ে করার পর থেকে পারিবারিক অশান্তি চলছিল। নিয়মিত মারধরসহ নানা নির্যাতনের শিকার হতেন রাণী।
স্বজনদের ভাষ্য, ঘটনার দিন সকালে রাণীর স্বামী ফোন করে জানায় তিনি বিষ খেয়ে মারা গেছেন। কিন্তু ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পান। তাদের দাবি, জোরপূর্বক কীটনাশক খাইয়ে রাণীকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: ‘জ্বালানি সংকট’ সমাধানের দাবিতে বিক্ষোভ
এছাড়া, ঘটনার পর থেকেই রাণীর স্বামী পলাতক রয়েছেন বলে অভিযোগ করেন স্বজনরা। তাদের মতে, স্বাভাবিক মৃত্যু হলে স্বামীর পালিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।
স্বজনরা আরও অভিযোগ করেন, প্রভাবশালী একটি মহল বিষয়টি ধামাচাপা দিতে সমঝোতার চেষ্টা করছে এবং তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·