রূপগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

২ দিন আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির উদ্যোগে ও উপজেলার সকল সাংবাদিকদের সমন্বয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এসএ সোহেলের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।


রূপগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন- রূপগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. হানিফ মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ মোমেন, সাংবাদিক আলম হোসেন, রাসেল আহমেদ, জয়নাল আবেদীন জয়, রিয়াজ হোসেন, পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদা,  গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার,  সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন,  রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান,  মুনতাসীর রহমান, রাসেল ভুঁইয়া, ভিপি তারেক, নুর আলম প্রমুখ।


ইফতার মাহফিল ও আলোচনা সভায় রূপগঞ্জের দুই শতাধিক সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: রূপগঞ্জে সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল


সভায় বক্তারা বলেন, এই প্রথম রূপগঞ্জ প্রেসক্লাব এত বড় আকারে ইফতার মাহফিলের আয়োজন করেছে। সাংবাদিকতা সমাজের সঠিক তথ্য সংবাদপত্রে তুলে ধরার আহ্বান জানান। পরে উপস্থিতিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন