গত সপ্তাহে লা লিগায় গেতাফের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে ইনজুরিতে পড়েন কারেরাস। যদিও সেই ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন তিনি। পরে ক্লাব জানায়, তার ডান পায়ের পেশিতে চোট ধরা পড়েছে।
কারেরাসের চোট কতটা গুরুতর, বা তিনি কবে ফিরবেন—এ বিষয়ে এখনও কিছু জানায়নি রিয়াল। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, তিনি নিশ্চিতভাবেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম লেগে খেলতে পারবেন না। ম্যাচটি বুধবার (১১ মার্চ) সান্তিয়াগো বের্নাবেউয়ে অনুষ্ঠিত হবে। তবে অবস্থা ভালো হলে আগামী সপ্তাহের ফিরতি লেগে তাকে দেখা যেতে পারে।
আরও পড়ুন: রোনালদো ভিনগ্রহের মানুষ: মার্সেলো
এর আগেই রিয়ালের রক্ষণভাগে বড় ধাক্কা লেগেছে। চোটের কারণে বাইরে আছেন দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডার মিলিতাও এবং ডেভিড আলাবা। এবার তাদের সঙ্গে যোগ হলো কারেরাসের নামও। গত গ্রীষ্মে বেনফিকা থেকে দলে যোগ দেয়া ২২ বছর বয়সি এই লেফট-ব্যাক চলতি মৌসুমে রিয়ালের হয়ে ৩৪টি ম্যাচ খেলেছেন।
এদিকে রিয়ালের মিডফিল্ডেও সমস্যা আছে। চোটের কারণে খেলতে পারছেন না দানি সেবায়স। আর সবচেয়ে বড় ধাক্কা এসেছে আক্রমণভাগে। উইঙ্গার রদ্রিগো পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন। এছাড়া অ্যাটাকিং মিডফিল্ডার বেলিংহ্যামও চোটে মাঠের বাইরে।
এদিকে দলের প্রধান গোলদাতা এমবাপ্পের ফিটনেস নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ক্লাব এখনও তার অবস্থা স্পষ্ট করে জানায়নি। যদিও সোমবার (৯ মার্চ) তিনি দলের সঙ্গে অনুশীলনে অংশ নিয়েছেন।

২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·