রিজিক কী?

২ দিন আগে
আমরা সাধারণত রিজিক বলতে টাকা-পয়সা, ধন-সম্পদ, বাড়ি-গাড়িকেই বুঝে থাকি। কিন্তু প্রকৃতপক্ষে রিজিকের পরিধি এর চেয়ে অনেক বিস্তৃত

ভাবুনতো, আপনি আজ ফজরের নামাজ পড়েছেন। আপনার সন্তানেরা নিজের আগ্রহে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে। আপনি রোজা রাখছেন, আপনার পরিবারের সদস্যরাও রোজা রাখছে। আপনার স্ত্রী-সন্তান পর্দা মেনে চলার চেষ্টা করছে। আপনার অন্তরে আল্লাহ তাআলা ও তাঁর রাসূল সা. এর প্রতি ভালোবাসা আছে। 

 

আল্লাহর ভয় আপনার হৃদয়ে জীবিত। অন্যের হক নষ্ট করার ব্যাপারে আপনি সতর্ক, হালাল-হারামের ব্যাপারে সচেতন। দ্বীনের উপর চলাকেই আপনি জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছেন।
বলুন তো এর চেয়ে বড় রিজিক আর কী হতে পারে?


আরেকবার ভাবুন-আপনি সুস্থ আছেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ দেহ দিয়েছেন; হাত, পা, চোখ, কান, সবকিছু ঠিকভাবে কাজ করছে। এই নিয়ামতগুলো কি রিজিক নয়?
হয়তো আপনার কাছে কোটি কোটি টাকা নেই, বিলাসবহুল বাড়ি বা দামি গাড়িও নেই। কিন্তু তাই বলে কি আপনি রিজিক থেকে বঞ্চিত?


আসলে প্রকৃত রিজিক শুধু সম্পদের নাম নয়। ঈমান, নেক আমল, সুস্থতা, শান্তি, হালাল রুজি এবং দ্বীনের পথে চলার তাওফীক, এসবই আল্লাহ তাআলার মহামূল্যবান রিজিক।
যে ব্যক্তি এসব নিয়ামত উপলব্ধি করতে পারে এবং আল্লাহর শুকরিয়া আদায় করে, সেই প্রকৃত অর্থে রিজিকপ্রাপ্ত।
 

লেখক: শিক্ষক, মাদরাসাতুল উলূমি ওয়াল হিকাম, ব্রাহ্মণবাড়িয়া

]]>
সম্পূর্ণ পড়ুন