রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকস্তব্ধ টালিপাড়া। তালসারির সমুদ্রে শুটিং চলছিল, লাইট-ক্যামেরা-অ্যাকশনের মাঝেই আচমকা গভীর জলে তলিয়ে যান অভিনেতা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সহ-অভিনেত্রী ফিরলেও, ফেরেননি রাহুল। একটি শুটিং সেট কীভাবে মৃত্যুর মঞ্চ হয়ে উঠলো, সেই প্রশ্নই এখন তাড়া করছে সিনেপ্রেমীদের।
আরও পড়ুন: রাহুলের পর টালিপাড়ার আরেক অভিনেতার মৃত্যু
কখনও সংবাদ মাধ্যমের সামনে, আবার কখনও সামাজিক মাধ্যমে, চারিদিকে একটাই প্রশ্ন; অভিনেতাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? সেই প্রশ্ন থেকেই গত মঙ্গলবার বৈঠকে বসে আর্টিস্ট ফোরাম।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা সরকারসহ একাধিক শিল্পী। বুধবার (১ এপ্রিল) প্রযোজনা সংস্থার বিরুদ্ধে মামলা করেছেন অভিনেতার প্রাক্তন স্ত্রী।
আরও পড়ুন: বিজয়গড়ে ভক্তদের ভিড়, রাহুলের শেষকৃত্য সম্পন্ন
পাশাপাশি আইনি নোটিস পাঠানোর প্রস্তুতিও চলছে। প্রয়োজনে কর্মবিরতির মতো কঠোর সিদ্ধান্তের দিকেও যেতে পারে ইন্ডাস্ট্রি।
উদ্ধার নিয়ে দ্বৈত বয়ান, ময়নাতদন্তে দীর্ঘ সময় পানির নিচে থাকার প্রমাণ আর প্রযোজনা সংস্থার নীরবতা- সব মিলিয়ে আরও ঘনীভূত হচ্ছে রহস্য। পুলিশ ইতিমধ্যেই ১০-১২ জনকে জেরা করেছে, কিন্তু স্পষ্ট উত্তর এখনও অধরা।

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·