শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিস আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতি জয় বাংলার বদলে বাংলাদেশ জিন্দাবাদ বলছেন, তবে এতে দেশের কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন কেবল স্লোগানে নয়, কাজে দৃশ্যমান হতে হবে। দেশে নারী নিপীড়ন ও শিশু ধর্ষণের মতো ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসবের বিরুদ্ধে আমাদের শক্ত প্রতিবাদ জানাতে হবে এবং বিচার ব্যবস্থার আমূল সংস্কার নিয়ে কথা বলতে হবে।’
রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সামনের স্থানীয় সরকার নির্বাচনে আমাদের প্রতি জনসমর্থন আরও বাড়বে। আমাদের বিরোধী দলের জায়গায় নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে হবে।’
আরও পড়ুন: গণ-অভ্যুত্থানের নেতৃত্বের বড় অংশই এখন এনসিপিতে: নাহিদ ইসলাম
জুলাই যোদ্ধাদের হত্যার বিচার নিশ্চিতে সরকারের পদক্ষেপের ওপর নজরদারি করার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘কোনো আলোচনা ছাড়াই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পরিবর্তন করা হয়েছে। এর পেছনে কী রয়েছে তা নজরদারি করতে এনসিপি মাঠে থাকবে।’
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারকে সতর্ক করে বলেন, ‘যারা সরকারের ড্রাইভিং সিটে বসেছেন, তাদের প্রতি আহ্বান–উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালাবেন না। ধর্ষণমুক্ত বাংলাদেশ গড়তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।’
তিনি অভিযোগ করেন, বিএনপি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি অবিলম্বে দেশের বিচার ব্যবস্থা ঠিক করার জোর দাবি জানান।
ইফতার মাহফিলে খেলাফত মজলিসের শীর্ষ নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

৬ দিন আগে
২







Bengali (BD) ·
English (US) ·