রাজনীতি মানেই মানুষের কল্যাণে কাজ করা: পার্বত্যমন্ত্রী

৩ সপ্তাহ আগে
পার্বত্য মান্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, রাজনীতি মানেই সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো, সে মানসিকতা যদি না থাকে তাহলে রাজনীতি করার কোনো মানেই হয় না।

বুধবার (১৮ মার্চ) বিকালে কলেজ গেইটে দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

 

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, ‘আমাদের দলও মানুষের জন্য কাজ করে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। যার প্রতিফলন আপনারা ইতোমধ্যে আপনারা দেখোছেন। আমাদের আরও অনেক পরিকল্পনা আছে, সেগুলো বাস্তবায় হলে দেখবেন এই বাংলাদেশের চেহারাই পাল্টে যাবে।’

 

তিনি আরও বলেন, ‘মানবিক ফান্ড রাঙ্গামাটি আজ যে মহতি কাজটি করলো সেটাই আমাদের সকলকে করতে হবে। আমাদের দলের অনেকেই এখানে উপস্থিত আছেন, আমি আশা করবো আপনারাও এভাবে এগিযে আসবেন। আগামীতে সরকার হিসাবে আমরাও এগিয়ে আসবো। আমাদের মনে রাখতে হবে মানুষ মানুষের জন্য। এখনই সরকার একা সব কিছু করতে পারবে না। সমাজের বিত্তবান, সমাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকেও এগিয়ে আসতে হবে। তবেই সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে।’

 

আরও পড়ুন: দুর্নীতি করলে দল বা ব্যক্তি কেউ ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী

 

মানববিক ফান্ড রাঙ্গামাটির সভাপতি ইদ্রিস সওদাগরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভেকেট মামুনুর রশিদ মামুন, অ্যাডভেকেট সাফুল ইসলাম পনির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাফুল ইসলাম শাকিল, সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল প্রমুখ।

 

এসময় শতাধিক দরিদ্র মানুষের মাঝে সেমাই, চিনি, চাল, তেলসহ আট ধরণে ঈদ সামগী বিতরণ করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন