বুধবার (১ এপ্রিল) বিকেলে পুলিশের মিডিয়া সেল জানায়, রংপুর মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় নগরীর ডিসির মোড়, মেডিকেল মোড়, সাতমাথা, কেন্দ্রীয় বাস টার্মিনাল, সাতমাথা, শাপলা চত্বর, মর্ডান মোড়ে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ চেকপোস্ট বসায়।
আরও পড়ুন: হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৫
এ সময় বৈধ কাগজপত্র না থাকায় মোটরসাইকেল, ট্রাক, কারসহ অন্যান্য ৬০টি যানবাহনে মামলা দেয়াসহ ৩২টি যানবাহন আটক করা হয়। এ কার্যক্রম অব্যাহত থাকার কথা জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।
এ দিকে জেলা প্রশাসক এনামুল আহসান জানান, ৮৫টি জ্বালানি তেল পাম্পে বিভিন্ন পর্যায়ের ৮৫ জন কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তারা প্রতিদিন জ্বালানি তেল বিক্রি কার্যক্রম পরিচালনা তদারকি করবেন।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·