মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে এ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নবনিযুক্ত প্রশাসক মাহফুজ উন নবী ডন পরিচ্ছন্নতাকর্মীদের হাতে জনপ্রতি ৫ হাজার টাকা করে তুলে দেন। এ সময় সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উপহার প্রদানকালে প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, ‘সরকারের পক্ষ থেকে শ্রমজীবী মানুষের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ঈদকে সামনে রেখে পরিচ্ছন্ন কর্মীদের জন্য এ আর্থিক সহায়তা সেই উদ্যোগেরই অংশ।’ তিনি আরও বলেন, ‘একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।’
আরও পড়ুন: পীরগাছায় প্রশাসক ও ‘দলীয় গণমান্য ব্যক্তিদের’ মধ্যে ভিজিএফ কার্ড ভাগাভাগি!
ঈদের আগেই আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরিচ্ছন্ন কর্মীরা। কর্মীদের মধ্যে ননিবালা, সুশমিতা ও চানবালা জানান, এই সহায়তা তাদের জন্য অনেক উপকারে আসবে এবং ঈদের প্রস্তুতিতে স্বস্তি এনে দেবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান সম্পত্তি প্রশাসন কর্মকর্তা রুবেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজকুমারসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারা।
]]>
৩ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·