গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি বাহিনীর হামলা ও গুলিবর্ষণ থামছেই না।
রোববার (১৯ এপ্রিল) গাজার উত্তরাঞ্চলের দেইর আল বালাহ ও জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালায় দখলদার বাহিনী। এতে হতাহতের ঘটনা ঘটে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল প্রায় ২ হাজার ৪০০ বার তা লঙ্ঘন করেছে, এতে বহু মানুষ নিহত ও হাজারো মানুষ আহত হয়েছেন।
আরও পড়ুন: গাজার মতো লেবাননেও ‘ইয়েলো লাইন’ স্থাপন করল ইসরাইল
এই পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিনের স্বধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনায় যেতে হলে প্রথম ধাপের সব শর্ত সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে।
সংগঠনটি মিশর ও অন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় অংশ নিলেও, ইসরাইল বারবার চুক্তি ভঙ্গ করেছে এবং সেনা প্রত্যাহার ও পুনর্গঠনের মতো মূল শর্ত মানছে না বলে অভিযোগ হামাসের। যে কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে যুদ্ধবিরতি প্রক্রিয়া।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ চলছে। পুরো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনে এখন পর্যন্ত ৭৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ১৭১ জন আহত হয়েছেন।
]]>
১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·