যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের সর্বোচ্চ নেতা

৩ সপ্তাহ আগে
যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে আজ মঙ্গলবার (১৭ মার্চ) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের দুই মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে যুদ্ধবিরতি বা উত্তেজনা কমানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মোজতবা খামেনি তা সরাসরি নাকচ করে দিয়েছেন। 

 

পরিচয় প্রকাশ না শর্তে ওই কর্মকর্তা বলেছেন যে, দুটি মধ্যস্থতাকারী দেশ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানোর বা যুদ্ধবিরতির জন্য’ প্রস্তাব পাঠিয়েছে।

 

তিনি বলেন, ‘আমাদের নতুন নেতা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যতক্ষণ না পরাজয় স্বীকার করছে, নতজানু হচ্ছে ও ক্ষতিপূরণ দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আলোচনা নয়।’ 

 

তিনি আরও বলেন, ‘পররাষ্ট্রনীতি বিষয়ে প্রথম বৈঠকেই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার বিষয়ে খুবই কঠোর ও দৃঢ় অবস্থানে রয়েছেন মোজতবা খামেনি।’ 

 

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন আজ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৪৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৮ হাজার ৫৫১ জন। পরিস্থিতি উত্তরণের কোনো লক্ষণ নেই।

 

আরও পড়ুন: খার্গ দ্বীপে তেল রফতানি কার্যক্রম বন্ধ হয়নি, দাবি ইরানের

 

জবাবে ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। সেই সঙ্গে ইসরাইল ও আমেরিকার জন্য তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। যার ফলে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

 

এমন পরিস্থিতি এর আগে গত সপ্তাহেও যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনার প্রস্তাব দিয়েছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলো। রয়টার্সের তথ্য মতে, তিনটি সূত্র ১৪ মার্চ জানায়, ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের মিত্র দেশ যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা শুরুর প্রস্তাব দেয় যা প্রত্যাখ্যান করেছে ইরান। 

 

এদিকে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী কাৎজ আজ দাবি করেছেন, গতরাতে ইসরাইলি হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী আরও দাবি করেছে যে, তারা গত রাতে অপর এক হামলায় বাশিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানিকেও হত্যা করেছে। তবে ইরান এখনও এসব দাবির ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

 

আরও পড়ুন: খার্গ দ্বীপে তেল রফতানি কার্যক্রম বন্ধ হয়নি, দাবি ইরানের

 

ইরানের পাশাপাশি লেবাননের রাজধানী বেইরুতের তিনটি অঞ্চলে হামলা চালিয়েছে ইসরাইল। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, হামলায় এক সেনা নিহত এবং চারজন আহত হয়েছে।

 

জবাবে ইসরাইল ও গালফ তথা উপসাগরীয অঞ্চলে এবং তার বাইরেও মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত তাদের আকাশসীমায় হামলা প্রতিরোধের খবর দিয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন