শনিবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় এ তথ্য জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
বার্তায় বলা হয়, আপনি যদি যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করেন, তবে নিশ্চিত করুন যে সম্ভাব্য ভ্রমণ বিঘ্ন বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের ব্যয় বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে।
আরও পড়ুন: বি১-বি২ ভিসাধারীদের কঠোর বার্তা দিলো ঢাকার মার্কিন দূতাবাস
ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারে যথাযথ প্রস্তুতি নিয়ে আসার উদ্দেশে দূতাবাস জানায়, ভিসা সাক্ষাৎকারে যথাযথ প্রস্তুতি নিয়ে আসুন, এবং এমন প্রমাণপত্র সঙ্গে রাখুন যা দেখায় যে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আপনি সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা কম।
বার্তায় আরও বলা হয়, মনে রাখবেন, ভুয়া নথি উপস্থাপন করা প্রতারণার শামিল; এতে আপনি ভিসার জন্য অযোগ্য হয়ে পড়বেন এবং স্থায়ীভাবে অযোগ্য ঘোষিত হতে পারেন।

১৪ ঘন্টা আগে
১





Bengali (BD) ·
English (US) ·