যুক্তরাষ্ট্র, ইসরাইল ও আঞ্চলিক চারটি সূত্রের বরাত দিয়ে রোববার (৫ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এই খবর দিয়েছে।
তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনটি যাচাই করতে পারেনি। হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র দফতর এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন: ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলে ভবন ধ্বংস, রাতভর উদ্ধার অভিযান
প্রতিবেদন অনুযায়ী, মধ্যস্থতাকারীরা দুই ধাপের একটি চুক্তির শর্ত নিয়ে আলোচনা করছেন। প্রথম ধাপে সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতি থাকবে, এই সময়ের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হবে।
দ্বিতীয় ধাপে যুদ্ধ শেষ করার বিষয়ে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইসরাইলের জন্য হরমুজ প্রণালি ‘আর কখনও’ আগের অবস্থায় ফিরবে না: ইরান
এদিকে ইরান ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে দেশটি ‘সম্পূর্ণ উড়িয়ে দেয়ার’ হুমকি দিয়েছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে স্থানীয় সময় রোববার তিনি এ হুমকি দেন।
একইদিন ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মঙ্গলবার ইরানে ‘পাওয়ার প্ল্যাান্ট ডে’ এবং ‘ব্রিজ ডে’ হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পোস্টে ট্রাম্প বলেন, ইরানে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ ও ‘ব্রিজ ডে’ সব একসঙ্গে ঘটবে। ‘মঙ্গলবার, পূর্ব উপকূলীয় সময় রাত ৮টা!’
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·