মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাতে যশোর সদর উপজেলার কাশিমপুর থেকে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বিকেলে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক হাফিজ খান কাশিমপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম মঙ্গলবার গভীর রাতে কাশিমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় হাফিজ খানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে রাতেই তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: যশোরে জ্বালানি তেল কেলেঙ্কারিতে যুবদলের দুই নেতা বহিষ্কার
তিনি আরও জানান, হাফিজ খানের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির টিম তাকে আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ (বুধবার) বিকেলে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·