যশোরে ভেজাল দুধ তৈরির দায়ে ২ লাখ টাকা জরিমানা

৬ দিন আগে
যশোরের কেশবপুরে ভেজাল দুধ তৈরির দায়ে দুই ব্যক্তিকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে হাতেনাতে আটকের পর এ জরিমানা আদায় করা হয়।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নকল দুধ তৈরির একটি চক্রের তথ্য পেয়ে সোমবার দুপুরে কেশবপুর উপজেলার ভেরচি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের অপু ঘোষকে জেলি, কাস্টিং সোডা, তেল ও সামান্য দুধ মিশিয়ে নকল দুধ তৈরিকালে হাতেনাতে আটক করা হয়‌। এরপর তাকে ভোক্তা অধিকার আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়।


আরও পড়ুন: সয়াবিন তেল ও সোডা দিয়ে তৈরি হচ্ছিল দুধ, ৬ জনকে কারাদণ্ড


তিনি আরও জানান, একই গ্রামের গোবিন্দ ঘোষকে দুধে পানি মিশিয়ে বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয় এবং নকল দুধ সবার সামনে নষ্ট করা হয়।


সেলিমুজ্জামান জানান, ভেজাল দুধ উৎপাদন ও বিক্রি জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিরাপদ খাদ্য নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


অভিযানকালে  র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন