এর আগে সাংবাদিকদের সুরক্ষা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ওয়াহাব বলেন, সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে বর্তমান সরকার। আমরা বিশ্বাস করি সাংবাদিক সমাজ দেশ এবং জাতির দর্পণ। এ কারণে সাংবাদিকদের দায়িত্বশীল আচরণ একান্ত অপরিহার্য। কোনো অবস্থাতেই সাংবাদিকদের বিপথগামী হওয়া যাবে না।
এ সময় ময়মনসিংহ সদর আসনের উন্নয়নে সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানিয়ে ওয়াহাব আকন্দ আরও বলেন, ময়মনসিংহের উন্নয়নে সরকারের যে কোনো দপ্তরে আমি যেতে প্রস্তুত। আশা করছি, নগরীর যানজট নিরসন থেকে শুরু করে সব ধরনের নাগরিক সমস্যা নিরসনে সাংবাদিক সমাজ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: প্রতিমন্ত্রীর গাড়িতে চড়ে গ্রাম ঘুরল শিশু আতিকুর
অনুষ্ঠানে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীরের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাওয়ার্দী হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম, সাংবাদিক নিয়ামুল কবীর সজল, হারুন অর রশিদ প্রমুখ।
পরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার আওতায় অনুষ্ঠানের প্রধান অতিথি ২৬ জন সাংবাদিকের হাতে মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন।
]]>
১৩ ঘন্টা আগে
২







Bengali (BD) ·
English (US) ·