ময়মনসিংহে বজ্রপাতে দুইজনের মৃত্যু

১ সপ্তাহে আগে
ময়মনসিংহের দুই উপজেলায় বজ্রপাতে প্রাণ গেল দুইজনের। শনিবার দুপুরে জেলার গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এ প্রাণহানি ঘটে।

জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার কোনাপাড়া ও বায়রাউড়া গ্রামের সীমান্তবর্তী বালকি বিলে নিজের  ভগ্নিপতির জমির ধান কাটতে যান রহমত উল্লাহ (৩৫) নামে এক চা দোকানি। এসময় বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত রহমত উল্লাহ উপজেলার পূর্ব কোনাপাড়া গ্রামের বাসিন্দা।


গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভাট বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসক রহমত উল্লাহকে মৃত ঘোষণা করে।


এদিকে দুপুরে গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামে বজ্রপাতে মমতাজ উদ্দিন (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।


আরও পড়ুন: ময়মনসিংহ নগরে হামের টিকাদান ক্যাম্পেইন শুরু, মেডিকেলে ২ জনের মৃত্যু


স্থানীয়রা জানায়, দুপুরে মমতাজ উদ্দিন বাড়ির পাশের মসজিদ থেকে যোহরের নামাজ পড়ে বের হন। আকাশে মেঘ দেখে মাঠ থেকে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে  গুরুতর আহত হন তিনি । পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মমতাজ আলী খানকে মৃত ঘোষণা করেন।


পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিহতের সুরতহাল সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন