শনিবার (১৮ এপ্রিল) সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন গয়নাঘাটা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেলে করে এক ব্যক্তি বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে গয়নাঘাটা ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের জ্বালানি শেষ হয়ে যায়। পরে তিনি বোতলে বহন করা তেল থেকে ট্যাংকিতে জ্বালানি ভরার চেষ্টা করেন।
এ সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, ভোরের দিকে আশপাশে লোকজন কম থাকায় চালক নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। এতে তিনি গুরুতরভাবে দগ্ধ হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে আহত চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট, থাকছে নো পার্কিং মামলার ভয়ও
বরিশাল গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে মোটরসাইকেলটির প্রায় অর্ধেক অংশ পুড়ে যায়।
তিনি আরও জানান, বোতলজাত তেল বহন ও ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের কাজ আইনগতভাবেও দণ্ডনীয় এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই সবাইকে এ ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·