মেয়ে সেজে ফেসবুকে ‘প্রেমের ফাঁদ’, চবিতে বহিরাগত যুবক আটক

২ দিন আগে
মেয়ে সেজে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রতারণার অভিযোগে এক বহিরাগত যুবককে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস এলাকা থেকে আটক করেছেন শিক্ষার্থীরা। এ সময় তার সঙ্গে থাকা আরেকজনকেও আটক করা হয়।

রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের সামনে থেকে দুই যুবককে আটক করে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন।


আটকরা হলেন রমজান আলী (১৯) ও সাজ্জাত হোসেন (২৩)। তাদের মধ্যে রমজান আলীর অভিযোগ, সাজ্জাত হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মেঘ বিলাশ’ নামে একটি ফেইক আইডি ব্যবহার করে নিজেকে মেয়ে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ করে প্রতারণা করছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের পাশের সড়কে সাজ্জাত হোসেনকে ‘চোর, চোর’ বলে ধাওয়া করেন রমজান আলী। পরবর্তীতে তারা আলাওল হলের সামনে পৌঁছালে হলের শিক্ষার্থীরা তাদেরকে গেস্ট রুমে নিয়ে যান। এ সময় স্থানীয় প্রায় ৩০ থেকে ৫০ জন যুবক হলের সামনে এসে কিছুক্ষণ অবস্থান করে পরে ফিরে যায় বলে জানান হলের শিক্ষার্থীরা।

 

আরও পড়ুন: বিদ্যুৎ সংকট মোকাবিলায় বন্ধ থাকছে চবির সকল কার্যক্রম


তবে অভিযোগ অস্বীকার করেন সাজ্জাত হোসেন বলেন, তিনি কোনো ফেইক আইডি ব্যবহার  করেন না।


ঘটনার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী জানান, বিষয়টি নিয়ে হাটহাজারী থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে এবং উভয় পক্ষের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন