আজ মঙ্গলবার (১০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘অপারেশন রোরিং লায়ন’-এর অংশ হিসেবে জাতীয় স্বাস্থ্য কমান্ড সেন্টার পরিদর্শন করেছেন।’
আরও বলা হয়, ‘এই সফরে তার সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী হাইম কাৎজ। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মোশে বার সিমান তোভ চলমান অভিযানের সময় স্বাস্থ্য ব্যবস্থার কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন।’
নেতানিয়াহুর অফিসের বরাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে বলেছেন, ইসরাইলের সামরিক অভিযান ‘তাদের হাড় ভেঙে দিচ্ছে’। তিনি আরও বলেন, ইসরাইলের লক্ষ্য হলো ইরানের জনগণকে বর্তমান শাসনের ‘স্বৈরাচার’ থেকে মুক্ত করা, তবে শেষ পর্যন্ত সেই পরিবর্তন ইরানের জনগণের হাতেই নির্ভর করবে।’
আরও পড়ুন: নেতানিয়াহু কি বেঁচে আছেন, তাসনিম নিউজের প্রতিবেদনে যা জানা গেল
প্রতিবেদন মতে, নেতানিয়াহু আরও বলেছেন, ‘এ পর্যন্ত যে পদক্ষেপ নেয়া হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই যে আমরা তাদের হাড় ভেঙে দিচ্ছি এবং আমাদের অভিযান এখনও চলমান।’ তিনি ইঙ্গিত দেন যে, ইসরাইলের সামরিক অভিযান এখনও শেষ হয়নি এবং ভবিষ্যতেও হামলা চালানো হতে পারে।
মৃত্যুর গুঞ্জন ওঠার পর এই প্রথম নেতানিয়াহুর কোনো বক্তব্য সামনে এলো। তবে এই বক্তব্যটিও প্রচার করা হয়েছে তার অফিস তথা দফতরের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে। তবে নেতানিয়াহু এখনও প্রকাশ্যে বা আসেননি। এক্স পোস্টে একটি ছবি যুক্ত করা হয়েছে যেখানে কয়েকজন কর্মকর্তার সঙ্গে নেতানিয়াহুকে বসা অবস্থা দেখা যাচ্ছে।
নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন ওঠার পর এর আগে ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট লিখেছিল, নেতানিয়াহু নিহত বা আহত হয়েছেন বলে জল্পনা-কল্পনা প্রচার করা হয়েছে। অনলাইনে বারবার ছড়িয়ে পড়া যুদ্ধকালীন গুজবকে পুনরুজ্জীবিত করেছে এই সংবাদ।
আরও পড়ুন: ইরানের হামলায় নেতানিয়াহুর ভাই কি মারা গেছেন?
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল-যুক্তরাষ্ট্র। হামলার প্রথম দিনই অনেকের সাথে দেশটির সর্বোচ্চ নেতা খামেনি শহীদ হন। পরে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি ও ইসরাইলের স্থাপনা লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা শুরু করে তেহরান।
সোমবার ইরানের তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, নেতানিয়াহুর কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এতে নেতানিয়াহু নিহত বা আহত হতে পারেন বলে ইঙ্গিত দেয়া হয়। যদিও প্রতিবেদনে নেতানিয়াহুর ওপর হামলার প্রমাণ বা কোনো ক্ষতির নিশ্চিত তথ্য দেয়া হয়নি।
]]>
২ সপ্তাহ আগে
৪





Bengali (BD) ·
English (US) ·