রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।
বিবিএসের সবশেষ তথ্য বলছে, মার্চ মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৪২ শতাংশ কমে ৮ দশমিক ৭১ শতাংশ হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে যেটি ছিল ৯ দশমিক ১৩ শতাংশ।
অস্বস্তি কমেছে খাদ্য মূল্যস্ফীতিতেও। মার্চ মাসে খাদ্য মূল্যস্ফীতি ১ দশমিক ০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৪ শতাংশে। ফেব্রুয়ারি মাসে যেটি ছিল ৯ দশমিক ৩০ শতাংশ।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ডে নতুন স্বপ্ন বুনছে স্বল্প আয়ের মানুষ
এদিকে ফেব্রুয়ারি মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ০১ শতাংশ থাকলেও মার্চে সেটি বেড়ে ৯ দশমিক ০৯ শতাংশে দাঁড়িয়েছে। বেড়েছে শূন্য দশমিক ০৮ শতাংশ।
এছাড়া মার্চে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭২ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ০২ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৮ শতাংশ।
মার্চ মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৮ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৭৮ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৬২ শতাংশ।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·