রিপোর্টে বলা হয়েছে, ক্লড এআই মডেলটি শুধু পরিকল্পনা পর্যায়ে নয়, বরং চালু অভিযানের সময়ও কাজে লাগানো হয়েছে। তবে এটি ঠিক কীভাবে ব্যবহার হয়েছে তা এখনও প্রকাশ হয়নি। সামরিক বাহিনী পূর্বেও এআই মডেল ব্যবহার করেছে স্যাটেলাইট ছবি এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণে।
মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি অ্যানথ্রোপিক-এর নিজস্ব ব্যবহার নীতিতে স্পষ্টভাবে বলা আছে যে ক্লড-কে সহিংসতা, অস্ত্র তৈরি বা নজরদারি কাজে ব্যবহার করা যাবে না। কিন্তু তা সত্ত্বেও পেন্টাগন এটি প্রথমবারের মতো তার গোপন সিস্টেমগুলোতে ব্যবহার করেছে। যা অ্যানথ্রোপিক ও আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান পালানতিরের মাধ্যমে সরবরাহ করা হয়েছে বলে জানানো হয়েছে।
গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় চালানো ওই অভিযানের সময় কোনো মার্কিন সৈন্য নিহত না হলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ আছে যে ভেনেজুয়েলার ও কিউবার নিরাপত্তা সদস্যরা মারা গেছেন।
আরও পড়ুন: মাদুরো এখনও ভেনেজুয়েলার ‘বৈধ প্রেসিডেন্ট’, বিস্ফোরক মন্তব্য ডেলসি রদ্রিগেজের
ভিনদেশের সরকার প্রধানকে অপহরণে মার্কিন অভিযানে ক্লড এআই’র ব্যবহার নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক। এর কর্মকর্তারা বলেছেন, তারা ক্লড-এর নির্দিষ্ট কোনো ব্যবহার নিশ্চিত বা অস্বীকার করতে পারছে না। তবে ব্যবহারের জন্য কোম্পানির নীতি মেনে চলা জরুরি বলে জোর দিয়েছেন তারা।
এদিকে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন সামরিক বাহিনীর হাতে অপহরণের শিকার মাদুরোকে নিয়ে কথা বলেন বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি জানিয়েছেন, নিকোলাস মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্র ও সরকারপ্রধানের পদে আছেন। তার অনুপস্থিতির কারণে ভেনেজুয়েলার সরকারব্যবস্থায় সাংবিধানিক বড় কোনো পরিবর্তন ঘটেনি।
রদ্রিগেজ আরও বলেন, মাদুরোকে অপহরণের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল ও রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে চুক্তি হয়েছে ভেনেজুয়েলার, কিন্তু দেশ চলছে সংবিধান মেনেই। এ সময় প্রেসিডেন্ট মাদুরো এবং ফ্রার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস উভয়েই নিরপরাধ বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: ক্যারিবীয় সাগরে আরেকটি নৌযানে মার্কিন হামলা, নিহত ৩
স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক ভালো দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে তেলসহ সবখাতেই সহযোগিতা করছে। এছাড়া ভেনেজুয়েলা সফরে যাওয়ার পরিকল্পনার কথাও জানান ট্রাম্প।
একইদিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মার্কিন বিশেষ বাহিনীর অভিযানের এক মাস পর ভেনেজুয়েলা স্থিতিশীল করতে সহায়তার অংশ হিসেবে ছয় টনের বেশি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ২৫টি প্যালেটে ৬ হাজার কেজির বেশি অগ্রাধিকারভিত্তিক চিকিৎসা সামগ্রী ভেনেজুয়েলার জনগণের কাছে পাঠানো হয়েছে বলেও দাবি তাদের।
]]>
১ মাস আগে
৫







Bengali (BD) ·
English (US) ·