ভুক্তভোগী ও ফায়ার সার্ভিসকর্মীরা জানান, বিকেলে ৪টার দিকে সমন্বিত সরকারি অফিস ভবনে সেলাই প্রশিক্ষণ নিতে আসেন ৭ নারী প্রশিক্ষণার্থী। এ সময় তাদের সঙ্গে একজন শিশু ছিল। লিফটে করে উপরের তলায় যাওয়ার সময় হঠাৎ লিফটটি মাঝপথে বিকল হয়ে যায়। এতে তারা লিফটের ভেতরে আটকা থেকে চরম আতঙ্কের মধ্যে পড়েন। পরে বিভিন্ন জায়গায় ফোন দিয়েও সহায়তা না পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে সপ্তম ও অষ্টম তলার মধ্যবর্তী স্থান থেকে লিফটে আটকা পড়া নারীদের দেড়ঘণ্টা পর সাড়ে ৫টার দিকে উদ্ধার করেন।
আরও পড়ুন: খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে পথশিশুর মৃত্যু
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান জানান, বড় দুর্ঘটনার আগেই শিশুসহ ৮ জনকে উদ্ধার করা হয়েছে। সবাই সুস্থ আছেন।

৬ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·