অধিদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন পার্বত্য জেলা ছাড়া দেশের ৬১ জেলায় আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ এপ্রিল ২০২৬ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭, ১৮, ১৯ ও ২০ এপ্রিল।
পরীক্ষা শেষে চারটি বিষয়ের সব উত্তরপত্র একত্রে উপজেলা থেকে জেলায় পাঠাতে হবে। ৬১ জেলার ক্ষেত্রে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে ১৯ এপ্রিলের মধ্যে এবং পার্বত্য তিন জেলায় ২১ এপ্রিলের মধ্যে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা এ দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া বিভাগীয় উপপরিচালকদের ১৮ এপ্রিলের মধ্যে এক জেলার উত্তরপত্র অন্য জেলায় পাঠানোর অফিস আদেশ জারি করতে বলা হয়েছে। পরবর্তী সময়ে ৬১ জেলার উত্তরপত্র ২০ এপ্রিলের মধ্যে এবং পার্বত্য জেলার উত্তরপত্র ২২ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট জেলায় পাঠাতে হবে। এ দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ইংরেজি ভার্সনের উত্তরপত্র আলাদা প্যাকেটে সংরক্ষণ করতে হবে। সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে পরীক্ষা-সংক্রান্ত নীতিমালা ও কর্মপরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়সূচি মেনে কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হয়েছে।

১ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·