পুলিশের ভয়ে একসঙ্গে ১০ ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

১ ঘন্টা আগে
বরিশালের গৌরনদীতে পুলিশের ধাওয়া খেয়ে ভয়ে ইয়াবা গিলে ফেললেন এক মাদক কারবারি। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী পৌরসভার নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

সানোয়ার হোসেন (৩৫) নামের ওই মাদক কারবারি মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা। তিনি গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

 

সোমবার (১৩ এপ্র‍িল) সকালে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানিয়েছেন, 'নীলখোলা এলাকায় পুলিশের একটি অভিযানিক দলের সানোয়ার নামে ওই যুবককে সন্দেহজনক মনে হয়। এসময় তাকে থামতে বলা হলে দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ধাওয়া দিয়ে আটক করলে সঙ্গে থাকা ১০ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট গিলে ফেলেন তিনি। এতে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। বর্তমানে তার চিকিৎসা চলছে।'

 

আরও পড়ুন: গাইবান্ধায় ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

 

ওসি আরও জানান, 'অচেতন ইয়াবা কারবারির চিকিৎসা চলছে। সুস্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হবে।'
 

]]>
সম্পূর্ণ পড়ুন