নিহত বাসন মুন্সি ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ছোট বনগ্রামের নুর মুন্সির ছেলে। তিনি মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেন।
জানা গেছে, ডাসার পান্তাপাড়া এলাকায় মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ির দিকে ফিরছিলেন বসন মুন্সি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী বাউফল ট্রাভেলস্ এর একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এ সময় বাসের ধাক্কায় প্রাণ যায় মৌচাষির। দুর্ঘটনার পরে ঘাতক বাস ঘটনাস্থল থেকে দ্রুত ত্যাগ করে ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় গ্রামীণ সড়ক ব্যবহার করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয়রা বাসটিকে আটকানোর চেষ্টা করলে, ঘাতক বাস চালক উপজেলার বাঁশতলা মোড়ে বাস রেখেই পালিয়ে যায়।পরে খবর পেয়ে পুলিশ বাসটিকে পুলিশ হেফাজতে রাখেন।
আরও পড়ুন: রাজশাহীতে অটোরিকশা-ভটভটির সংঘর্ষে ৩ জন নিহত
এ ব্যাপারে মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘাতক বাসকে পাওয়া গেছে। ঘটনাটি খুবই দুঃখজনক। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·